ইসমাইল ইসলাম শাকিল,স্টাফ রিপোর্টার বীরগঞ্জ:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলি বাজার থেকে সি রাজুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
৪ মার্চ, ২০২৬ (বুধবার) বিকেল ৫ টায় বীরগঞ্জ থানার এসআই আতাউর রহমান ও এএসআই আরিফুল ইসলাম নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সিরাজুল ইসলাম ধুলাউড়ী গ্রামের মোতালেব হোসেনের পুত্র।
গ্রেফতারের সময় তার কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জামাদি এবং ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এলাকাবাসী জানিয়েছেন, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬-(১) অনুযায়ী তাকে ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


















