ইসমাইল ইসলাম শাকিল, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজার ও চৌদ্দহাত কালী বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগে দুই দোকানিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ বাজার ও চৌদ্দহাত কালী বাজারে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, কিছু দোকানি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও ডিজেল বিক্রি করছেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই দোকানিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
















