মোঃ বেলাল হোসেন,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে এক বর্নাট্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
সমাবেশে যোগ দিতে উপজেলার ৭নং কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল এর নেতৃত্বে বিভিন্ন যান বাহনের মাধ্যমে হাজার হাজার নেতাকর্মী উপজেলা কার্যালয়ের সামনে একত্রিত হয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে একটি আনন্দ মিছিল নিয়ে বাকেরগঞ্জ বিএনপি’র কার্যালয়ে উপস্থিত হলে লক্ষ্য করা যায় মিছিল যেন জনসমুদ্র পরিণত হয়।
এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল বলেন, বাকেরগঞ্জের গণ মানুষের নেতা আবুল হোসেন খান তার নির্দেশে বাকেরগঞ্জের সকল নেতাকর্মীরা একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ও বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। এ লক্ষ্যে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, বাকেরগঞ্জের ৭ নং কবাই ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে সব সময় পাশে থাকতে পারি, এবং আমার রাজনীতি সাধারণ মানুষের জন্য, দেশের জন্য, তাই আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন সব সময় মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে পারি।a


















