বীরগঞ্জ,(দিনাজপুর) প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে-ইসলামী মহিলা বিভাগের বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ও সভানেত্রী তৌহিদা ফারুকী খুশির নেতৃত্বে (৮ ফেব্রুয়ারি)সোমবার সকাল ১১টায় বীরগঞ্জ জামায়াত কার্যালয় থেকে কাহারোল মোড় পর্যন্ত দিনাজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মতিউর রহমানের দাঁড়িপাল্লা মার্কার পক্ষে এক বিশাল সংক্ষিপ্ত গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মতিউর রহমান। তিনি বলেন,জামায়াতে ইসলামীর ইশতেহারে নারীদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা এবং পারিবারিক ও সামাজিক মর্যাদা রক্ষায় ইসলামী আইন বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন,ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারী নির্যাতন, ধর্ষণ ও সামাজিক বৈষম্য বন্ধ হবে। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইসলামী নেতৃত্বকে বিজয়ী করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম। তিনি বলেন,বর্তমান সমাজব্যবস্থায় নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। জামায়াতে ইসলামীর ইশতেহারই নারীদের প্রকৃত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে পারে।
সমাবেশে মহিলা বিভাগের সভানেত্রী তৌহিদা ফারুকী খুশি তার বক্তব্যে বলেন,জামায়াতে ইসলামীর ইশতেহারে নারীদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি নারী মা, বোন ও কন্যা হিসেবে নিরাপদ ও সম্মানিত জীবন যাপন করতে পারবে।
তিনি আরও বলেন,নারীরা আর প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করে না। ইসলামী আদর্শের রাজনীতির মাধ্যমেই নারীদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরুল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা মো: রাশেদুন নবী বাবু।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মজলিসে শূরা সদস্য ও সম্মানিত আমির ক্বারী আজিজুর রহমান, বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মঞ্জরুল ইসলাম, সহ-সেক্রেটারি মাওলানা কেএম দেলোয়ার হোসেন, উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা নজমুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সামাউন কবির, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুর রহমান, মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি আমিনুল ইসলাম, যুব বিভাগের সভাপতি গোলাম নূর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলার সেক্রেটারি সুমন ইসলামসহ মহিলা বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে নারী মর্যাদা, ন্যায়বিচার ও ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।


















