নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সম্মানিত সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আখতার হোসেনের দীর্ঘ, গৌরবময় ও সফল কর্মজীবনের শেষ কর্মদিবস উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সংবর্ধনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সমিতির আয়োজনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজিং বোর্ডের সভাপতি মোছা. রুহিনা পারভীন ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদানের ভূয়সী প্রশংসা করেন।
বক্তারা বলেন, মো. আখতার হোসেন ছিলেন একজন সৎ, নীতিবান, দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা। তাঁর দূরদর্শী নেতৃত্ব, কর্মদক্ষতা এবং মানবিক আচরণ দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি সবসময় কর্মকর্তা-কর্মচারীদের অভিভাবকের মতো আগলে রেখেছেন এবং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় সঠিক দিকনির্দেশনা দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন।
সহকর্মীরা বলেন, তাঁর সততা, নিষ্ঠা, কর্মস্পৃহা ও সহমর্মিতার আদর্শ আগামী দিনেও সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। কর্মজীবনের শেষ দিনে তাঁকে বিদায় জানাতে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে মো. আখতার হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করা হয়। একই সঙ্গে তাঁর কর্মময় জীবনের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।


















