কাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোল উপজেলায় উপজেলা বিএনপির উদ্যোগে আপোষহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী Khaleda Zia-এর মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


















