মো. আলি উল্লাহ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বাজার স্টেশন এলাকায় যাত্রা শুরু করেছে “স্বাদের মিঠাই”, যেখানে স্বল্পমূল্যে পরিবেশন করা হচ্ছে পুষ্টিকর ও সুস্বাদু চিড়া, দই, ঘোল,ফল ও ড্রাই ফ্রুটসের বিশেষ মিশ্রণ। স্থানীয়দের পাশাপাশি পথচারী ও ভ্রমণপ্রেমীদের কাছেও ইতোমধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করেছে এই ব্যতিক্রমী খাবার। নিলয় ও মারুফ নামের দুই বন্ধু মিলে এই দোকান পরিচালনা করছে।
পড়াশোনার পাশাপাশি তারা গড়ে তুলেছে এই উদ্যোগ। তাদের প্রত্যাশা এভাবে বেকার সমস্যা দূর করতে হবে। দোকান থেকে ইতিমধ্যেই ব্যাপক সুনাম অর্জন করেছে।
দোকানটির অন্যতম আকর্ষণ “দই চিড়া স্পেশাল”, যেখানে দই, চিড়া, কলা ও ড্রাই ফ্রুটসের সমন্বয়ে তৈরি করা হচ্ছে স্বাস্থ্যসম্মত একটি খাবার। মাত্র ৩০,৫০,ও ৮০ টাকায় মিলছে এই বিশেষ আইটেম। দই চিড়া স্পেশাল হাফ ৫০ টাকা, ঘোল চিড়া রেগুলার ৩০ টাকা এবং দই চিরা স্পেশাল ফুল বাটি ৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
দোকানে সরেজমিনে দেখা যায়, এক বাটি দই-চিড়ার উপর কলার টুকরো, কিশমিশ, বাদাম ও বিভিন্ন ফলের আকর্ষণীয় সাজ গ্রাহকদের দৃষ্টি কেড়েছে। স্বাস্থ্যকর উপাদান ও পরিচ্ছন্ন পরিবেশে প্রস্তুত হওয়ায় খাবারটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেক ক্রেতা।
দোকান কর্তৃপক্ষ জানান, মানুষের কাছে স্বাস্থ্যকর ও সাশ্রয়ী খাবার পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও নতুন নতুন আইটেম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
চা ও পানীয়প্রেমীদের জন্য এখানে রয়েছে কোল্ড কফি, ব্ল্যাক কফি, মিল্ক কফি, লেমন টি, পুদিনা চা, স্পেশাল আদা চা, লাল চা, দুধ চা, বিভিন্ন ধরনের জুস ও মিল্ক শেক।
স্থানীয়দের মতে, ব্যস্ত জীবনে দ্রুত ও পুষ্টিকর নাস্তার চাহিদা পূরণে “স্বাদের মিঠাই” একটি প্রশংসনীয় উদ্যোগ, যা বাজার স্টেশন এলাকায় নতুন মাত্রা যোগ করেছে।

















