নিজস্ব প্রতিবেদক, মিরর বাংলা নিউজ :
দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সালেহ মোঃ দলিলুর রহমানের অবসরজনিত বিদায়ের শেষ কর্মদিবসে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অধ্যক্ষের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ অধ্যক্ষের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অবদান স্মরণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও সাবেক উপজেলা আমীর, বীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মোঃ রাশেদুন নবী বাবু, বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ক্বারী মোঃ আজিজুর রহমান, উপজেলা সেক্রেটারি মনজুরুল ইসলাম, বীরগঞ্জ পৌর আমীর মোসাদ্দেক হোসাইন এবং পৌর সেক্রেটারি মাহমুদুল হাসান।
এ সময় নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ দলিলুর রহমান দায়িত্ব পালনকালে সততা ও নিষ্ঠার সঙ্গে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁর অবদান কলেজ পরিবার চিরদিন স্মরণ রাখবে।


















