ক্যাম্পাস প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শিক্ষকতার মর্যাদা, শিক্ষকদের অবদান এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা তুলে ধরতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে কারমাইকেল কলেজের আয়োজনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবুল হোসেন মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শিক্ষকদের পেশাগত মর্যাদা, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকের ভূমিকা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং শিক্ষা ও শিক্ষকদের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরিই এ দিবসের মূল উদ্দেশ্য।


















