মোঃ বেলাল হোসেন,বাকেরগঞ্জ (বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত ‘বৈশাখি প্রভাত ফেরি’তে ঢল নামে সর্বস্তরের মানুষের।
আজ সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রভাত ফেরিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জের গণমানুষের নেতা ও আধুনিক বাকেরগঞ্জের রূপকার বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আবুল হোসেন খান (এমপি)।
প্রভাত ফেরিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান (এমপি)বলেন, “বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। সন্ত্রাসমুক্ত ও আধুনিক বাকেরগঞ্জ গড়তে আমরা যে অঙ্গীকার করেছি, নববর্ষের এই নতুন আলো আমাদের সেই পথচলায় আরও প্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তন্ময় হালদার ও সঞ্চালনা করেন মোঃ মনিরউজ্জমান (আহবায়ক বাকেরগঞ্জ উপজেলা জাসাস)। উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী,
উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ,
স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
রঙ-বেরঙের প্ল্যাকার্ড, ব্যানার এবং দেশীয় বাদ্যযন্ত্রের তালে তালে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা শহর।
প্রভাত ফেরি শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত সাধারণ মানুষ এই উৎসবকে অসাম্প্রদায়িক বাংলাদেশের এক অনন্য মিলনমেলা হিসেবে অভিহিত করেন।


















