মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : আসন্ন দিনাজপুর পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী রবিউল আলম শামিম ওয়ার্ডবাসির সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বাদ আসর চাউলিয়াপট্টী-দক্ষিণ লালবাগ
ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এলাকাবাসির কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এসময় তিনি বলেন, আমি আপনাদের কাছে একটা সুযোগ চাই। আপনারা অনেককে ভোট দিছেছেন, আমাকে একবার ভোট দিয়ে দেখেন। আমি আপনাদের ভোটে বিজয়ী হলে সব ধরনের সেবা এলাকাবাসির কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ৭টি মহল্লা হতে গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক
পুরুষ, মহিলা অংশগ্রহণ করেন।


















