ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
আজ সোমবার (১৬ মার্চ) রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় কৃষকদের মধ্যে ফসলের ক্ষতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে শুরু হওয়া বৃষ্টি কিছু সময়ের জন্য শিলাবৃষ্টিতে রূপ নেয়। এতে মাঠের বিভিন্ন ফসল, বিশেষ করে ধান, গম ও সবজির ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
কৃষকেরা বলছেন, মৌসুমের এই সময় শিলাবৃষ্টি হলে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।
ইতোমধ্যে অনেক জমিতে ফসল পাকতে শুরু করেছে। তাই আকস্মিক শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা।


















