মো.সিয়াম হোসেন শামিম,(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
রবিবার (৭ জুন ২০২৬) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে উপজেলার বাদলি পাড়া গ্রামের মৃত মুকুন্দ রায়ের ছেলে মাদক বিক্রেতা ও সেবনকারী শ্যামল চন্দ্র রায় (৫০) এর বাড়িতে অভিযান চালিয়ে ৮ পিছ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবন ও বিক্রির সরঞ্জাম সহ আটক করার পর তাকে ১বছর ৪ মাস কারাদণ্ড প্রদান করেন।
অপরদিকে একই গ্রামের মিজান আলীর ছেলে মো. ইব্রাহিম (২১) কে মাদক সেবনের অভিযোগে ৮ মাসের কারাদণ্ড ও রুকুনপুর গ্রামের মত আজিজুল হকের ছেলে আনোয়ার হোসেন কে মাদক সেবনের অভিযোগে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সকলকে সীমিত পরিমাণে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।এ সময় কাহারোল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালত পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন।


















