কাশেম বিন আবু জুবায়ের,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নোয়াখালী জেলা শাখা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে জেলা বিএনপির প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, জামাল উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ আজাদ এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
জেলা বিএনপির দপ্তর থেকে প্রেরিত এই বার্তায় জানানো হয়েছে যে, দলীয় সংহতি বজায় রাখার স্বার্থেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।


















